পরিবহণ নিগমগুলির লোকসান কমাতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ৷ মেট্রোর মতো এবার বাসেও চালু হতে পারে স্মার্ট কার্ড৷ পরিবহণ নিগমগুলির হাল ফেরাতে সম্প্রতি মণীশ গুপ্তর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিগোষ্ঠী তৈরি করেছেন মুখ্যমন্ত্রী৷ সেই মন্ত্রীগোষ্ঠীই পরিবহণ নিগমগুলির আয় বাড়াতে বেশ কিছু প্রস্তাব পেশ করেছে৷ তার মধ্যেই অন্যতম, সরকারি বাসে স্মার্ট কার্ড চালু করা৷ বাসে স্মার্ট কার্ড চালু হলে, একদিকে যেমন কনডাক্টর টিকিট কাটেননি বা যাত্রী টিকিট দেননি, এই সব অভিযোগ আর থাকবে না, তেমনই খুচটরো সমস্যা মিটবে বলেও আশাবাদী ওই মন্ত্রিগোষ্ঠী৷
পরিবহণমন্ত্রী মদন মিত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কাছে প্রস্তাব পেশ করা হয়েছে৷ তিনি সবুজ সঙ্কেত দিলেই চালু করে দেওয়া হবে৷ ঠিক কী রকম হবে বাসের স্মার্টকার্ড, সেগুলি কী ভাবে যাত্রীরা ব্যবহার করবেন, সে সব বিষয়গুলি এখনও চূড়ান্ত না হলেও মদন মিত্র আশাবাদী, মুখ্যমন্ত্রীর চূড়ান্ত সম্মতি পেয়ে গেলে পুজোর সময়ই সরকারি বাসে স্মার্ট কার্ড চালু করে দেওয়া যাবে৷
No comments:
Post a Comment