বুধবার বণিকসভার এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, শিল্পস্থাপনের প্রক্রিয়াকে জটিলতামুক্ত করতে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পাশাপাশি, শিল্পমন্ত্রীর আশ্বাস, জমি-সহ অন্যান্য সমস্যা দূর করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের তরফে৷
এদিন শিল্পমন্ত্রী বলেন, রাজ্যে উন্নয়নের গতি অক্ষুণ্ণ রাখতে শক্তির নিরবচ্ছিন্ন যোগান প্রয়োজনীয়৷ এই পরিস্থিতিতে এ বার পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার৷ সৌরশক্তি, গোবরগ্যাস-সহ অন্যান্য অপ্রচলিত শক্তি নিয়ে তৈরি হচ্ছে নতুন নীতি৷ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, নীতি স্থির হওয়ার পর দ্রুত তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় আনা হবে৷
পরিসংখ্যান অনুযায়ী, পৃথিবীতে উত্পাদিত মোট শক্তির ৪.৪ শতাংশ ব্যবহৃত হয় ভারতে৷ সেখানে, প্রচলিত শক্তির উপর চাহিদার ভার কমাতে পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য৷ শিল্পমন্ত্রীর আর্জি, রাজ্যে শিল্পায়ন তথা উন্নয়নের লক্ষ্যে এই ধরনের অপ্রচলিত শক্তির উপর নির্ভর করুন বিভিন্ন সংস্থাও৷
No comments:
Post a Comment