Total Pageviews

Wednesday, 8 August 2012

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস


অবশেষে শ্রাবণের শেষ লগ্নে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলল৷আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূলের কাছে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত৷ তার জেরে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হবে কলকাতায়৷ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য অংশেও৷

চলতি মরসুমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর খামখেয়ালীপনায় ধাক্কা খেয়েছে স্বাভাবিক বর্ষার গতি৷ উত্তরবঙ্গ প্লাবিত হলেও দক্ষিণবঙ্গে অঝোর বর্ষণ এখনও অধরা৷ ফলে, বৃষ্টির ঘাটতিতে সমস্যায় পড়েছে নদিয়া, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল৷
শুধু এ রাজ্যই নয়৷ বর্ষার রুদ্ধ গতিতে নাকাল দেশের বিভিন্ন রাজ্য৷ রুখা মরসুমের ফলে ব্যাহত হয়েছে কৃষিকাজ৷ দাম বেড়েছে শাক-সব্জির৷ কিন্তু, জুনের গোড়ায় বর্ষার প্রথম ইনিংস ঠিক সময়েই শুরু হয়েছিল৷ স্বাভাবিক বর্ষার আশায় স্বস্তির হাওয়া ছিল কৃষক মহলে৷ কিন্তু তারপরেই বদলে যায় ছবিটা৷ বৃষ্টি আর আর্দ্রতার বদলে বর্ষার সঙ্গী হয় ভ্যাপসা, অস্বস্তিকর গরম৷ তাই এবার স্লগ ওভারে বর্ষার ঝোড়ো ইনিংসের অপেক্ষাতে রাজ্যবাসী৷

No comments:

Post a Comment