Total Pageviews

Thursday, 9 August 2012

গীতিকা:কাণ্ডার জামিনের শুনানি


সিরসা: বিমান সেবিকা গীতিকার আত্মহত্যার ঘটনায় নয়া মোড়। বৃহস্পতিবার সকালে পলাতক মূল অভিযুক্ত গোপাল কাণ্ডার সিরসা, দিল্লি এবং নয়ডার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাল দিল্লি পুলিশ। বুধবার সকাল থেকে গোপাল কাণ্ডা পলাতক৷ গুরগাঁওয়ের বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি বেপাত্তা৷ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ৷ দিল্লির রোহিণী আদালতে কাণ্ডার আইনজীবী আগাম জামিনের আবেদন জানিয়েছেন৷ গোপালের করা আগাম জামিনের আর্জির শুনানি আজ৷ কাণ্ডার সংস্থার এক আধিকারিক অরুণা চাড্ডাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷ হেফাজতে নিয়েছে কাণ্ডার সংস্থার আরও এক কর্মী মণদীপকেও৷
গোপাল কাণ্ডা উড়ান সংস্থাতেই বিমানসেবিকার কাজ করতেন দিল্লির বাসিন্দা তেইশ বছরের গীতিকা শর্মা৷ তাঁকে সংস্থার ডিরেক্টর বানিয়ে দিয়েছিলেন কাণ্ডা৷ পুলিশ জানিয়েছে, গীতিকার সুইসাইড নোটের ভিত্তিতে দুজনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে৷ গোপাল কাণ্ডা৷ ও তাঁর সংস্থার এক আধিকারিক অরুণ চাড্ডা৷ গোপাল কাণ্ডা পলাতক হলেও চাড্ডাকে বুধবার গ্রেফতার করেছে দিল্লি পুলিশ৷ কিন্তু চারদিন কেটে যাওয়ার পরও কেন গ্রেফতার করা হল না কাণ্ডাকে সেই নিয়েও উঠছে প্রশ্ন? 
মনদীপ নামে কাণ্ডার সংস্থার আরও এক কর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে তিনটি সিম কার্ড পাওয়া গিয়েছে৷ এই তিনটি কার্ড ব্যবহার করেই গোপাল কাণ্ডা গীতিকা ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে খবর৷ 
গোপাল কাণ্ডার সংস্থায় কাজ করতেন অভিনেত্রী নূপুর মেটাও৷ গীতিকা আত্মহত্যাকাণ্ডে নাম জড়ানোর পরই হরিয়ানার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কাণ্ডা৷ অভিযোগ ছিল, গীতিকা বিমানসেবিকার কাজ ছেড়ে দিলে তাঁর উপর মানসিক চাপ তৈরি করেন কাণ্ডা৷ তাঁকে ফের কাজে যোগ দেওয়ার জন্য তিনি নিয়মিত চাপ দিতেন৷ কাণ্ডা অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন৷   
NEWS COLLECTED BY:BISWANATH BHOWMIK.

No comments:

Post a Comment