Total Pageviews

Saturday, 11 August 2012

দিঘায় দেখা মিলল ইলিশের


দীঘার সমুদ্রের বুকে দেখা মিলল ইলিশের৷ এই মরসুমে প্রথম৷ কেজি প্রতি ৩০০ থেকে সাড়ে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে ইলিশ৷ সমুদ্র-তটে সেই ভাজা ইলিশে কামড় বসাচ্ছেন পর্যটকরা! সামুদ্রিক হাওয়ায় তাই ভাজা ইলিশের মৌতাত৷ 
এ বছর সেই সৌভাগ্য খুব একটা মেলেনি৷ অবশেষে কাটল খরা৷  দীঘার সমুদ্রে দেখা মিলেছে রুপোলি শস্যের৷ মরসুমে প্রথম৷ প্রায় ৩০ টন ইলিশ উঠেছে এদিন৷ ওজনে ৫০০ গ্রাম থেকে ১ কেজির মতো৷ বাজারে তা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০০ থেকে সাড়ে ৫০০ টাকা দরে৷ নতুন করে ইলিশ ওঠায় বিক্রিও বেড়েছে৷ খুশি বিক্রেতা৷ খুশি মত্স্যজীবীরাও৷ ইলিশের মরশুমের শুরু থেকেই হা-পিত্যেস ছিল৷ গত কয়েকদিনের ঝিরঝিরে বৃষ্টি আশা জাগিয়েছিল৷ শেষ পর্যন্ত মত্সজীবীর জালে ধরা দিল 'অমূল্য রতন'৷ 

No comments:

Post a Comment