মুম্বই: বলিউডের কিছু রেওয়াজ আছে।যখন বলির তারকারা সেটা করে, প্রায় প্রত্যেক ভারতবাসীও সেটা অনুকরণ করতে চায়।কোনও ছবির মুক্তির আগে বলি তারকারা কোনও না কোনও মন্দির, শরিফ বা মসজিদে যায় আশীর্বাদ নিতে।ছবির নাম, ছবি মুক্তির তারিখ সবই হয়ে শুভদিন বিচার করে।তাই ধর্ম, সংস্কার সবই আরব সাগরের তীরে রুপোলি দুনিয়ার অঙ্গ, অন্তত এমনই মনে করেন বিপস বা বিপাশা বসু। তারকাদের দেখে সাধারণ মানুষও বিভিন্ন মন্দির, দরগায় যায় শুভ কাজের আগে।
সম্প্রতি পরিচালক মধুর ভণ্ডরকার করিনা কপূরকে নিয়ে 'হিরোইন' ছবিরমিউজিক রিলিজ অনুষ্ঠানটি করেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে।সেখানে তো বেবোকে দেখতে ভক্তের ঢল নেমে গিয়েছিল।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এর আগে একতা কপূর 'কেয়া সুপার কুল হ্যায় হামে'র মুক্তির আগে অজমের শরিফ গিয়ে ছিলেন।সেই নিয়ে তৈরি হয়ে ছিল না না বিতর্ক।সেখানে তিনি নাকি ধর্মগুরুদের সাহায্য চেয়েছিলেন তাঁর ছবির প্রচারের জন্য।
ধর্ম, বিশ্বাস, সংস্কার, সেটা বিভিন্ন লোকের কাছে কুসংস্কারও হতে পারে,কিন্তু বলির প্রায় প্রত্যেক তারকাই এইসবে মারাত্মক বিশ্বাস করেন।বিপাশার কথায়, ভারতবর্ষের প্রায় প্রতিটি মানুষই নিজের ভালোর জন্য কোনও না কোনও ভাবে এই ধরণের সংস্কারের বিশ্বাসী।তারকারা এইসব করেন, শুধুমাত্র একটি হিট ছবির জন্য।তাই এক্ষেত্রে খারাপ কিছুই নেই বলে বিপস মনে করেন।
৩৩ বছরের এই মোহময়ী আপাতত 'রাজ থ্রি'র প্রচার নিয়ে মারাত্মক ব্যস্ত।আগামি ৭ সেপ্টেম্বর এই ছবি পর্দায় আসছে।এখানে বিপাশা একজন অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।সেই অভিনেত্রীর ক্যারিয়ার যখন শেষলগ্নে,তখন সে অশরীরী শক্তির আশ্রয় নেন।বিভিন্ন ধরণের শক্তির আশ্রয় নিয়ে সেই অভিনেত্রী একজন নবাগতা অভিনেত্রীর ক্ষতি করার নেশায় মেতে ওঠেন।এই নিয়েই বিক্রম ভট্ট পরিচালিত, ইমরান হাসমি এবং এষা গুপ্ত অভিনীত 'রাজ থ্রি'র কাহিনী।আর তারই প্রচারে এখ বিভিন্ন ধরণের অভিনব চমক দেখাতে ব্যস্ত বিপস।

No comments:
Post a Comment