শহরের ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে ফের শনিবার আচমকা হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘুরে দেখেন ভবানীপুরের রামরিক দাস হরলালকা হাসপাতাল। শনিবার বেলা ১২.১৫ মিনিট নাগাদ রামরিক দাস হরলালকা হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী৷
সঙ্গে ছিলেন পুর ও নগরন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী মদন মিত্র-সহ স্বাস্থ্য সচিব সঞ্জয় মিত্র ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথি৷ ভবানীপুরের এই হাসপাতালটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী৷ হাসপাতালটি ভেঙে নতুন করে তৈরির পরিকল্পনা রয়েছে বলে শনিবার দিন জানান মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী৷ প্রায় আধ ঘণ্টা রামরিক দাস হরলালকা হাসপাতালে ছিলেন মুখ্যমন্ত্রী৷

No comments:
Post a Comment