Total Pageviews

Saturday, 8 September 2012

বরখাস্তের বদলা,বসের ছবি সাইটে


চাকরি থেকে বহিষ্কারের বদলা৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রাক্তন মহিলা বসের আপত্তিকর ছবি আপলোড করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা৷ ধৃতকে আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়৷ 
কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন তুহিন্দ্র ভট্টাচার্য৷ পুলিশের সূত্রে খবর, বছর খানেক আগে কাজে গাফিলতির অভিযোগে তাঁকে বরখাস্ত করেন তুহিন বাবুর ঊর্ধ্বতন মহিলা আধিকারিক৷ অভিযোগ, তার বদলা নিতেই সোস্যাল নেটওয়ার্কিং সাইটে ওই আধিকারিকের আপত্তিকর ছবি আপলোড করেন তুহিন ভট্টাচার্য৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে,চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর প্রাক্তন বসের বিরুদ্ধের রাগ পুষে রেখেছিলেন তুহিনবাবু৷ এক বছর ধরে ছিলেন সুযোগের অপেক্ষায়৷ এরপরই প্রতিশোধ৷ সুযোগ বুঝে তিনি ওই মহিলা আধিকারিকের সোস্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড হ্যাক করেন৷ এরপর অন্য এক ব্যক্তির সঙ্গে তাঁর সুপারইমপোজ করা ছবি সাইটে আপলোড করেন বলে অভিযোগ৷ অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা৷ আই পি অ্যাড্রেস-এর সূত্র ধরে জানা যায়, সোনারপুরের একটি কম্পিউটর থেকে ছবিগুলি আপলোড করা হয়েছিল৷ 
শুক্রবার রাতে সোনারপুর থেকে গ্রেফতার করা হয় তুহিন্দ্র ভট্টাচার্যকে৷ তথ্য প্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ 

No comments:

Post a Comment