Total Pageviews

Saturday, 8 September 2012

অ্যাথলিট ম্যারিটের নয়া রেকর্ড


ব্রাসেলস: অলিম্পিকের পর ব্রাসেলসের অ্যথলেটিক্স গ্রাঁ প্রি প্রতিযোগিতাতেও বিশ্বরেকর্ড মার্কিন অ্যাথলিট এরিস ম্যারিটের৷১২.৮০সেকেণ্ডে এদিন নিজের দৌড় শেষ করেন মেরিট৷ ছাপিয়ে গেলেন নিজেরই গড়া ১২.৯২ সেকেণ্ডের রেকর্ড৷ ভেঙে দিলেন কিউবার ডেরন রবেলসের রেকর্ড৷ ডেরন রবেলসের চেয়ে এদিন ০.০৭ সেকেন্ড সময় কম নেন এই মার্কিন অ্যাথলিট৷ একই মরসুমে পরপর আটবার ১৩ সেকেণ্ডের কম সময়ে দৌড় শেষ করলেন মেরিট৷ যা বিরল কৃতিত্ব৷ 
রেকর্ড গড়ার পর তাই বোধহয় বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন৷ মুখে কথা সরেনি বেশ কিছুক্ষণ৷অন্যদিকে, উসেন বোল্টের সোনার দৌড়ও অব্যাহত৷ ব্রাসেলসে ৯.৮৬ সেকেণ্ডে দৌড় শেষ করে পুরুষদের ১০০ মিটারে চ্যাম্পিয়ন হলেন বোল্ট৷ অন্যদিকে ২০০ মিটারে সবাইকে টেক্কা দিলেন বোল্টেরই স্বদেশীয় ইয়োহান ব্লেক৷ দৌড় শেষ করলেন ১৯.৫৪ সেকেণ্ডে৷  


No comments:

Post a Comment