ভুবনেশ্বর: বৃহস্পতিবার ওড়িশা বিধানসভার বাইরে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে অশান্তির জন্য জগদীশ টাইটলারের বিরুদ্ধে মামলা রুজু হল।তাঁর বিরুদ্ধে ফৌজদারি চক্রান্ত, দাঙ্গা বাঁধানো, মারাত্মক জখম করা সহ নানা অভিযোগে ভারতীয় দণ্ডবিধি ও সরকারি সম্পত্তি ধ্বংস রোধ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। ওড়িশা কংগ্রেসের সাংগঠনিক ভারপ্রাপ্ত টাইটলার গত পরশু কয়লা ব্লক দুর্নীতি নিয়ে নবীন পট্টনায়ক সরকারের ইস্তফা চেয়ে দলীয় কর্মীদের বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন।সেদিন মারমুখী কংগ্রেস কর্মীদের হাতে চরম লাঞ্ছিত হন মহিলা পুলিশকর্মী প্রমীলা পাধি। টাইটলারের দিকেই আঙুল তুলে তিনি বলেছেন, কংগ্রেস নেতা পুলিশের ব্যারিকেড ভাঙার নির্দেশ দিতেই তাঁকে হাতের কাছে পেয়ে ৩০ থেকে ৪০ জন তাঁকে নিয়ে টানাহেঁচড়া করা শুরু করে।।চড় থাপ্পড় লাথি ঘুষি কিছুই বাদ যায়নি। গতকাল কংগ্রেস নেতৃত্ব এ ঘটনায় দুঃখ প্রকাশ করলেও টাইটলারকে আড়াল করার চেষ্টায় সাফাই দিয়ে বলেছে, সেদিন বিক্ষোভে যারা ছিল, তাদের সকলেই দলের কর্মী নয়। তাছাড়া পুলিশই প্রথম আক্রমণ করেছিল।টাইটলারের গলায়ও একই সুর যদিও ভুবনেশ্বরের পুলিশ কমিশনার সুনীল রায়ের দাবি, টিভি চ্যানেলগুলির ফুটেজেই দেখা গিয়েছে, কংগ্রেস নেতাদের ভাষণ শেষ হতেই উত্তেজিত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ রাজনৈতিক জীবনে টাইটলার এই প্রথম বিতর্কে জড়ালেন না। ১৯৮৪র কুখ্যাত শিখ বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। যদিও ২০০৯ এর মার্চে ক্লিনচিট পান তিনি।
প্রসঙ্গত, দীর্ঘ রাজনৈতিক জীবনে টাইটলার এই প্রথম বিতর্কে জড়ালেন না। ১৯৮৪র কুখ্যাত শিখ বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। যদিও ২০০৯ এর মার্চে ক্লিনচিট পান তিনি।

No comments:
Post a Comment