Total Pageviews

Monday, 10 September 2012

সমুদ্রে দাঁড়ানো জাহাজে আগুন

মুম্বই: মুম্বইয়ের সমুদ্রে দাঁড়িয়ে থাকা এক বাণিজ্য জাহাজে আগুন লেগে যায় রবিবার৷ জামনগর থেকে কলম্বোগামী এই বাণিজ্যিক জাহাজের ব্রিজ ইঞ্জিনে আগুন লেগেছে বলে সূত্রের তরফে জানা গিয়েছে ৷ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ রবিবার ৫.১৫ মিনিট নাগাদ মুম্বইয়ের উপকূলের নিরাপত্তাবাহিনীর কাছে আগুন লাগার খবর আসে৷ দ্রুত জাহাজের ক্রু মেম্বারদের উদ্ধার করা হয়৷ যদিও এখনও কিছু লোক জাহাজে আটকে থাকার আশঙ্কা রয়েছে৷ আগুন আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে৷ জাহাজটিতে বিভিন্ন ধরণের রাসায়নিক দ্রব্য থাকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সমুদ্রে রাসায়নিক মেশার আশঙ্কা রয়েছে৷ 

No comments:

Post a Comment