Total Pageviews

Monday, 10 September 2012

দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় গণধর্ষণ


দুর্গাপুরের সিটি সেন্টারের মতো অভিজাত এলাকায় এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল৷ রবিবার রাতে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার সময় মহিলাকে তুলে নিয়ে গিয়ে একদল যুবক ধর্ষণ করে বলে অভিযোগ৷ পুলিশ সূত্রে খবর, মহিলার স্বামী রাতে সিটি সেন্টারে অফিস ফেরতা স্ত্রীকে আনতে গিয়েছিলেন৷ কোনও কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়৷ এসময় স্বামীর গাড়ি থেকে রাস্তায় নেমে এগিয়ে যাচ্ছিলেন মহিলা৷ অভিযোগ, তখনই একদল দুষ্কৃতী এসে মহিলার স্বামীকে মারধর করেন৷ এরপর মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে যুবকরা পালিয়ে যায় বলে অভিযোগ৷ মহিলার স্বামী  সিটিসেন্টার পুলিশ ফাঁড়িতে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন৷ মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে৷
ধর্ষিতার স্বামী পেশায় ব্যাঙ্ককর্মী বলে জানা গিয়েছে।রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় মহিলার সঙ্গে তাঁর স্বামীর কোনও কারণ বচসা হয়।তখনই গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটতে শুরু করেন ওই মহিলা।সেই সময় তাঁকে চারদিক থেকে এসে ঘিরে ধরে চার - পাঁচজনের একটি দুষ্কৃতী দল।মহিলার স্বামী তাদের বাধা দিতে গেলে, তাঁকে মারধর করে ওই দুষ্কৃতীরা।তারপর ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।
  • এবিষয় সাহিত্যিক সমরেশ মজুমদার মনে করেন,  দিনদিন ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলেছে৷ তাঁর প্রশ্ন সরকারকে।
    সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য মনে করেন,  কঠিন শাস্তিই এ ধরনের ঘটনা থামানোর একমাত্র উপায়৷অভিযুক্তদের খাঁচায় বেধে রাখা উচিত্ বলে তিনি মনে করেন।
Courtesy:abp ananda


No comments:

Post a Comment