নিউইয়র্ক: উইম্বলডন এবং লন্ডন অলিম্পিকের সোনালি ফর্ম ইউএস ওপেনেও অব্যাহত রইল সেরেনা উইলিয়ামসের৷ইউএস ওপেন জিতলেন সেরেনা৷ বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়েছেন ৬-২, ২-৬, ৭-৫ সেটে৷ এটি সেরেনার চতুর্থ ইউএস ওপেন খেতাব৷ তবে, জয়ের পথটা মসৃণ ছিল না৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলা গড়ায় প্রায় ২ ঘণ্টা ১৮ মিনিটে৷ ফাইনাল সেটে এক সময়ে ৫-৪-এ এগিয়ে থেকে ম্যাচ পয়েন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন আজারেঙ্কা৷ কিন্তু, শেষরক্ষা হয়নি৷ আজারেঙ্কার সার্ভিস ভেঙে পরপর তিনটি গেম জিতে দুর্দান্ত কামব্যাক করেন সেরেনা, এবং শেষ পর্যন্ত পকেটে পুরে ফেললেন জীবনের পঞ্চদশতম গ্র্যান্ড স্ল্যামটিও৷

No comments:
Post a Comment