Total Pageviews

Tuesday, 11 September 2012

Steep hike in diesel, kerosene, LPG prices likely: sources


নয়াদিল্লি: মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিজেল ও রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে দামবৃদ্ধির প্রস্তাব পেশ করা হয়েছে৷ ডিজেল ৫ টাকা ও রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷পেট্রোলের দাম বৃদ্ধির বিষয় সিদ্ধান্ত নেবে তেল প্রস্তুতকারক সংস্থাগুলি।
ডিজেল, রান্নার গ্যাস ও কেরোসিনের দাম শেষ বেড়েছিল জুন, ২০১১-এ।তারপর খরচ বেড়েছে ২৮ শতাংশ,কিন্তু সেভাবে দাম বৃদ্ধি হয়নি, দাবি তেলপ্রস্তুতকারক সংস্থাগুলির। ডিজেল ও পেট্রোলের দাম বাড়ার ফলে সরাসরি প্রভাব পড়বে অত্যাবশ্যকীয় পণ্যের বাজারদরের উপরও,আশঙ্কা বিশেষজ্ঞমহলের৷ প্রতিদিনই রাষ্ট্রায়ত্ত তেলসংস্থাগুলির পেট্রোলে প্রতি লিটারে পাঁচ টাকা করে ক্ষতি হচ্ছে।এমনই দাবি তেল সংস্থাগুলির।
পেট্রোপণ্যে মূল্যবৃদ্ধির বিষয় গত শনিবার পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি জানিয়ে ছিলেন, সরকারের পক্ষে আর ভর্তুকি দেওয়া  সম্ভব হচ্ছে না।এরফলে সরকারি কষাগারের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে ।তাঁর স্পষ্ট বক্তব্য,এইমুহূর্তে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ছাড়া আর কোনও উপায় নেই।তবে এ বার পেট্রোলিয়াম মন্ত্রক শুধু ডিজেল, রান্নার গ্যাস এবং কেরোসিনের দাম বৃদ্ধি করেতেই চাইছেন না।এখন থেকে বছরে পরিবার পিছু কটা করে রান্নার গ্যাস দেওয়া হবে,সেটাও নিয়ন্ত্রণ করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব মতো রান্নার গ্যাস বছরে পরিবার পিছু ৪ - ৬টিতে সীমাবদ্ধ করে দিতে চাইছে তাঁরা।


No comments:

Post a Comment