Total Pageviews

Tuesday, 11 September 2012

গ্যাস,ডিজেলের দামে বৃদ্ধি এখনই নয়




নয়াদিল্লিঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ঘরে বাইরে বিরোধীতার মুখে আরও একবার পিছু হঠতে বাধ্য হল কেন্দ্র। কেন্দ্রের শাসক জোট ইউপিএ-র অভ্যন্তরেই শরিকি বাধার মুখে স্থগিত হয়ে গেল কেন্দ্রিয় মন্ত্রিসভার রাজনৈতিক বিযয়ক কমিটির বৈঠক৷ আজ সন্ধেয় বৈঠকে বসার কথা ছিল রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির৷ কিন্তু বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, বৈঠকে ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের  দামবৃদ্ধি নিয়ে আলোচনার কথা ছিল৷
অর্থ ও পেট্রোলিয়াম মন্ত্রক অবশ্য অবিলম্বে পেট্রোপণ্যের দাম বাড়ানোর পক্ষপাতী। তাদের যুক্তি, ভর্তুকির পরিমাণ কমানো না গেলে ভবিষ্যতে আর্থিক সংস্কার সম্ভব নয়।কিন্তু সরকারের শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করেছে।
এর আগে এদিন পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি বলেছিলেন, ডিজেল, রান্নার গ্যাস এবং কেরোসিনের দাম না বাড়িয়ে উপায় নেই৷ অশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও মার্কিন ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যে সংকট দেখা দিয়েছে তার বিস্তারিত নোট আকারে তিনি মন্ত্রিসভা কমিটির কাছে জমা দিয়েছেন বলেও জানান রেড্ডি।উল্লেখ্য, মন্ত্রিসভার এই কমিটির শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

No comments:

Post a Comment