হুগলির আরামবাগে সিপিএমের কর্মিসভা৷ রবীন্দ্রভবনে এই সভার অনুমতি দেওয়া নিয়ে ইতিমধ্যেই একচোট বিতর্ক হয়েছে৷ রবিবার সেই কর্মিসভায় যোগ দিতে গিয়েই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ বুদ্ধবাবু কর্মিসভায় ঢোকার মুখে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল সমর্থকরা৷ পাল্টা স্লোগান দেন সিপিএম কর্মী-সমর্থকরা৷ তৈরি হয় উত্তেজনা৷ শেষমেশ পুলিশ ও র্যাফ ব্যারিকেড করার পর বুদ্ধদেব ভট্টাচার্য রবীন্দ্রভবনে ঢোকেন৷
এদিন, বিক্ষোভের মুখে পড়ার পর সভায় গিয়ে দলীয়ে কর্মীদের গণপ্রতিরোধের দাওয়াই দেন সিপিএমের পলিটব্যুরোর এই সদস্য৷ নিজের বিক্ষোভের মুখে পড়ার প্রসঙ্গ না টানলেও, রাজ্য জুড়ে দলীয় কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ করেন৷ তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় সিপিএমের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন৷ বুদ্ধদেব ভট্টাচার্যর দাওয়াই, এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে৷ পাশাপাশি, আরামবাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলীয় নেতৃত্বের একাংশ, মানুষের সঙ্গে ব্যবহারে ভুল করেছেন৷ বিরোধীদের কথা বলতে দেব না, এই অবস্থান নেওয়া মারাত্মক ভুল হয়েছিল৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, এই মন্তব্য করে, বুদ্ধদেব ভট্টাচার্য একদিকে যেমন আরামবাগের প্রাক্তন সাংসদ তথা দল থেকে বহিস্কৃত নেতা অনিল বসুকে বার্তা দিয়েছেন, ঠিক তেমনই বার্তা দিয়েছেন বর্তমান শাসক দলকেও৷ তৃণমূলকে বোঝনোর চেষ্টা করলেন, এখন তারা বিরোধীদের সঙ্গে যে আচরণ করছে, তা ভুল৷ আত্মসমালোচনার পাশাপাশি, তৃণমূল সরকারেরও এদিন সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
এদিনের কর্মিসভায় বুদ্ধদেব ভট্টাচার্য ফের বলেন, বাম আমলে, শিল্পনীতিতে কোনও ভুল হয়নি৷ তবে, জমি অধিগ্রহণ নিয়ে কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল৷ সিপিএম কর্মীদের প্রতি তাঁর আবেদন, সমস্ত ভুল ত্রুটি শুধরে দলীয় সংগঠন শক্তিশালী করার চেষ্টা করতে হবে৷

No comments:
Post a Comment