Total Pageviews

Tuesday, 11 September 2012

মাওনেতা কিষেণজি ঘনিষ্ঠ অভিষেক ধৃত


কিষেণজি সহ সমস্ত মাও নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ কলকাতা সিটি কমিটির সেক্রেটারি অভিষেক মুখোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ৷ টালা থানা এলাকা থেকে অস্ত্রশস্ত্র সহ অভিষেক মুখোপাধ্যায়কে গ্রেফতার করে এসটিএফ৷
কলকাতায় মাও কার্যকলাপ নিয়ন্ত্রণ করত অভিষেক মুখোপাধ্যায়৷ ধৃত আরও দুই সিটি কমিটির সদস্যও৷ উদ্ধার হয়েছে মাও কার্যকলাপ সংক্রান্ত নথিও৷
মাওবাদীদের কলকাতা সিটি কমিটির সেক্রেটারি অভিষেক মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ৷ মঙ্গলবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিষেক-সহ তিনজনকে টালা এলাকা থেকে গ্রেফতার করে এসটিএফ৷ ধৃত বাকি দু’জনের নাম সমীর ও নীল৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রসস্ত্র ও মাওবাদী কার্যকলাপ সংক্রান্ত নথিও৷ পুলিশের দাবি, ধৃত অভিষেক, কিষেণজি-সহ সমস্ত শীর্ষস্থানীয় মাও নেতাদের ঘনিষ্ঠ ছিলেন৷ কিষেণজির সঙ্গে কলকাতার যাবতীয় যোগাযোগ রক্ষার পাশাপাশি জঙ্গলমহলেও অভিষেক কিষেণজির ছায়াসঙ্গীর হিসাবে কাজ করত বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, কলকাতায় মাও কার্যকলাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকায় ছিল অভিষেকের৷ ২০০৮ সাল থেকেই অভিষেককে খুঁজছে পুলিশ৷ গ্রেফতারের পর  নিজেকে মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী দেবলীনার স্বামী বলে দাবি করেছেন অভিষেক৷ আজ ধৃতকে আদালতে তোলা হয়েছে৷
অভিষেককে পুলিশের হাত থেকে বাঁচাতে মাওবাদীদের তরফেই রটিয়ে দেওয়া হয় পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিষেকের৷ দীর্ঘদিন ধরে অভিষেককে খুঁজলেও এই রটনায় ধন্দে পড়ে যায় পুলিশ৷কলকাতায় মাওবাদীদের গোপন আস্তানা-সহ বিভিন্ন মাও সংগঠনকে নিয়ন্ত্রণ করত অভিষেক৷ 
এসটিএফ  অভিষেককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে৷ জেরায় মাও কার্যকলাপের গোপন অনেক তথ্য উঠে আসবে বলে আশা পুলিশের৷
যাদবপুরের কয়েকজন ছাত্র-ছাত্রী, কর্মীদের সঙ্গে মাও যোগাযোগের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে৷ অভিষেকের মাধ্যমেই এই যোগাযোগ গড়ে উঠেছে বলে দাবি পুলিশের৷


No comments:

Post a Comment