নিউইর্য়ক:৯/১১ হামলার ঘটনার ১১ বছরপূর্তি হল আজ মঙ্গলবার৷ আত্মঘাতী জঙ্গি হানার ১১ বছর পর ফের মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্ববানিজ্য সংস্থার নতুন ইমারত্৷ নয়া টুইন টাওয়ারের নির্মাণও এখন প্রায় শেষের পথে৷ নয়া টাওয়ারের সামনে এখন অজস্র মানুষের ভিড়৷ গত বছরই সাধারণ দর্শকের উদ্দেশে খুলে দেওয়া হয়েছিল ওই এলাকা৷ তারপর অন্তত ৪৫ লক্ষ মানুষ ঘুরে গিয়েছেন ওই ঘটনাস্থল৷ ম্যানহাটানের আকাশ ফুঁড়ে ফের মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্ববাণিজ্য সংস্থার ইমারত৷ দেশের মানুষ ভোলেননি অভিশপ্ত দিনটাকে৷

No comments:
Post a Comment