দুর্গাপুর সিটি সেন্টারে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০ জনকে৷ ধৃতদের মধ্যে ৯ জন ‘দর্পণ’ নামে একটি প্রকাশনা সংস্থার ঠিকা কর্মী৷ এই সংস্থা থেকেই প্রকাশিত হয় সিপিএমের দলীয় মুখপত্র৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযোগকারিণী ও তাঁর স্বামীর মোবাইল ছিনতাই করেছিল ধর্ষণকারীরা৷ সেই মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরেই খোঁজ মেলে দুষ্কৃতীদের৷ প্রথমে আটক করা হয় দু’জনকে৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে আরও আটজনের৷ ১০ জনকেই গ্রেফতার করেচে পুলিশ৷ ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে৷
রবিবার রাতের ধর্ষণের ঘটনায় পর থেকেই পুলিশ তল্লাশি শুরু করে৷ সোমবার রাতভর তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ৷
রবিবার রাতের ধর্ষণের ঘটনায় পর থেকেই পুলিশ তল্লাশি শুরু করে৷ সোমবার রাতভর তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ৷

No comments:
Post a Comment