রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রার্থীদেরখরচে রাশ টানতে একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছেনির্বাচন কমিশন৷একটি অ্যাকাউন্ট খুলে প্রার্থীদের যাবতীয় খরচ করতে হবে৷ নির্বাচন কমিশনের প্রতিনিধি ভিডিও ক্যামেরা নিয়ে থাকবেন প্রতি প্রার্থীর প্রচারে৷ এবার আরও আঁটেসাঁটো নজরদারি নির্বাচন কমিশনের৷ প্রায়শই অভিযোগ ওঠে নিয়ম ভেঙে প্রার্থীরা বেশি টাকা খরচ করছেন৷ বিধানসভা নির্বাচনে প্রার্থী পিছু বরাদ্দ ১০ লাখ টাকা৷ সেই নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কিনা তার নজরদারিতে এবার বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন৷ সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানান,
এবার প্রার্থী কিংবা তার এজেন্টের নামে একটি অ্যাকাউন্ট খুলে সেখান থেকেই সব খরচ করতে হবে৷
নির্বাচন কমিশন একটি শ্যাডো এক্সপেনডিচার রেজিস্ট্রার সিস্টেম চালু করছে৷ সেখানে প্রত্যেক প্রার্থীর খরচের হিসেব রাখবে কমিশন৷
প্রতি প্রার্থীর সঙ্গে প্রচারে ভিডিও ক্যামেরা নিয়ে থাকবেন কমিশনের প্রতিনিধি৷
প্রতিটি বিধানসভা কেন্দ্রে থাকবে মাইক্রো অবজারভার৷
প্রার্থীরা খরচের খতিয়ান জমা দিলে তা মিলিয়ে দেখা হবে৷
এবার থেকে প্রথম রাউন্ডেই ইভিএম চেকিংয়ে থাকবেন প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা৷ নতুন ভোটারদের উত্সাহিত করতে প্রতি বুথে আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হবে৷এদিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক৷

No comments:
Post a Comment