Total Pageviews

Monday, 10 September 2012

ভবানীভবনে সুশান্তের ভাই প্রশান্ত


বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে ধৃত সিপিএম নেতা সুশান্ত ঘোষের ভাই প্রশান্ত ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে আনা হয়েছে৷ সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ প্রশান্ত ঘোষকে নিয়ে ভবানীভবনে আসে সিআইডির একটি দল৷ পুরীর একটি হোটেল থেকে শুক্রবার তাঁকে গ্রেফতার করে ওড়িশা পুলিশ৷ ট্রানজিট রিমান্ডে প্রশান্ত ঘোষকে এ রাজ্যে আনা হয়েছে৷ খড়গপুরে সিআইডির হেফাজতে ছিলেন প্রশান্ত ঘোষ৷

No comments:

Post a Comment