Total Pageviews

Thursday, 13 September 2012

ডিজেল-গ্যাসের দামবৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত আজ

নয়াদিল্লি:আজ ডিজেল-রান্নার গ্যাস ও কেরোসিনের মূল্যবৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি৷ আজ সন্ধেয় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বাধীন এই কমিটির বৈঠকে সিলমোহর পড়তে পারে ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সুপারিশে৷ কমিটিতে রয়েছেন, ইউপিএ-র শরিক দলগুলির মন্ত্রীরাও৷ ইতিমধ্যেই লিটার প্রতি ডিজেলের দাম পাঁচ টাকা ও রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা বাড়ানোর সুপারিশ করেছে পেট্রোলিয়ম মন্ত্রক৷ যদিও এই সুপারিশ নিয়ে ইউপিএ শরিকদের একটা বড় অংশ ইতিমধ্যেই আপত্তি তুলেছে৷ সন্ধের বৈঠকে শরিকদের আরেকদফা বোঝানোর পালাও চলবে বলে ধারণা রাজনৈতিক মহলের৷
গত মঙ্গলবারই এই কমিটির বৈঠকে বসার কথা থাকলেও তা পিছিয়ে যায়৷ অশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ডলারের তুলনায় টাকার দামের পতনের কারণে পেট্রোপণ্যের দামবৃদ্ধি অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী এস জয়পাল রেড্ডি ৷ মঙ্গলবার তিনি আরও বলেছিলেন, আজ দাম না বাড়লেও কয়েকদিন পরে বাড়বে।৷ কারণ আর্থিক বাস্তবতার দিক থেকে মূল্যবৃদ্ধি কিছুতেই এড়ানো সম্ভব নয় ৷ উল্লেখ্য, গতবছরের জুন মাসের পর আর বাড়েনি ডিজেল ও গ্যাসের দাম ৷

No comments:

Post a Comment