Total Pageviews

Wednesday, 12 September 2012

লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের মৃত্যু


লিবিয়া: মঙ্গলবার মার্কিন মুলুকে ৯/১১র সন্ত্রাসবাদী হামলার এগারো বছর পূর্তির ঠিক পরদিন ফের আক্রান্ত আমেরিকা। তবে দেশের অভ্যন্তরে নয়, লিবিয়ায়।সেদেশের পূর্ব প্রান্তের শহর বেনঘাজির মার্কিন দূতাবাসে জঙ্গি হানার মধ্যেই রকেট আছড়ে পড়েছে আজ৷এই হামলায় লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স সহ দূতাবাসের আরও তিন কর্মীর মৃত্যু হয়েছে৷এ ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন৷ সংবাদসংস্থা রয়টার্স ও পি টি আই জানিয়েছে, একটি মার্কিন ফিল্মে ইসলামের অবমাননা করা হয়েছে, এই অভিযোগে মারমুখী বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসে বোমা, বন্দুক, রকেট  নিয়ে চড়াও হয়৷ দূতাবাসে তারা আগুন ধরিয়ে দেয়। মার্কিন রাষ্ট্রদূত তখন অফিসের ভিতরে ছিলেন, না গাড়িতে পালানোর চেষ্টা করছিলেন, তা নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারী অফিসাররা৷ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে, আগুন ধরিয়ে দেয় ওই ভবনে৷নানা মহল থেকে শে্ানা যাচ্ছে, ওই ছবি বিক্ষোভের ঝড় তুলেছে মিশরে।তা সীমানা পেরিয়ে আছড়ে পড়েছে লিবিয়ায়, একদিন যার কর্ণধার ছিলেন বর্তমানে ক্ষমতাচ্যুত কর্নেল মুয়াম্মার গদ্দাফি।কড়া প্রতিক্রিয়া জানিয়ে ওবামা বলেছেন, জঘন্য আক্রমণ। 

No comments:

Post a Comment